ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫ ২:৪৯ পিএম

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী বাজারের মেসার্স ভাই ভাই ইলেকট্রনিক্সে দূর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সত্ত্বাধিকারী সজিবুল ইসলাম পলাশ জানান, প্রতিদিন আমাদের লোক কেউনা কেউ দোকানে রাত্রে থাকে। কিন্তু আজকে (২১ আগস্ট) তার সাড়ে ৩ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ভোর সাড়ে ৬ টা পরবর্তী সময় দোকানের ৫ টি তালা ভেঙে  আমাদের দোকানে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হয় প্রায় আড়াই থেকে ৩ কোটি টাকার লুটে নিয়েছে চোর চক্র। তিনি আরো বলেন, সিসি ক্যমরায় চোরদের দেখা গেছে তবে তাদের কাউকে চিনতে পারেনি।

সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুর নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি অত্যন্ত দঃখজনক। ধারণা করছি এটি পরিকল্পিত দুর্ধর্ষ চুরি। বাজারের পাহারাদার ভোর ৬ টা পর্যন্ত দায়িত্ব পালন করে। ঘটনাটি সাড়ে ৬ টার দিকে ঘটেছে। এছাড়া সাম্প্রতিক সময় নানা ভেসে এসে চোরের চক্র চুরি করে যাচ্ছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন বলেন, বিষয়টি জানার পর ঘটনার স্থলে পুলিশ সদস্য গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯

চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ...

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...

আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি বহুল আলোচিত অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, ...

বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়

দক্ষিণ চট্টগ্রামে বন্যা দূর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়। শান্তিনীড়ের উদ্যোগে উত্তরণ ...