
গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বললেন ট্রাম্প।
শুক্রবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হামাসের বিবৃতির পর প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত রয়েছে বলে আমি বিশ্বাস করি। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার বিষয়।’
এর আগে এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে, তারা দখলদার বাহিনীর সব বন্দিকে- জীবিত এবং মৃতদেহ উভয়কেই মুক্তি দিতে সম্মত হয়েছে। এটি করা হবে ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুযায়ী। তবে এক্ষেত্রে মাঠপর্যায়ের প্রয়োজনীয় শর্ত পালন নিশ্চিত করতে হবে।
এতে আরও জানানো হয়, বন্দি বিনিময়ের বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত হামাস।
এছাড়া সংগঠনটি ঘোষণা করেছে, তারা গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি স্বতন্ত্র (টেকনোক্র্যাট) সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থন থাকবে।
এর আগে, শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, রোববার (৫ অক্টোবর) ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা (গ্রিনিচ মান সময় রাত ১০টা) এর মধ্যেই চুক্তি করতে হবে। যদি এ প্রস্তাব গ্রহণ না করা হয় তবে হামাসের ওপর ‘অভূতপূর্ব নরক নেমে আসবে।’
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন





পাঠকের মতামত