
‘এল ক্লাসিকো’! ফুটবল জগতে এই খেলার গুরুত্ব কিংবা তাৎপর্য নতুন করে বলার তেমন কিছু নেই। এলএম১০ কিংবা সিআর৭; ইয়ামাল কিংবা এমবাপ্পে- জেনারেশন আফটার জেনারেশন; এই ম্যাচের জনপ্রিয়তা শুরু বেড়েছে।
মেসি-রোনালদো লা লিগা থেকে যাবার পর, দুই দলেই এখন তরুণ তারকা। ম্যাচটি জেতা বর্তমানে লীগ টেবিলে ৩ পয়েন্ট জেতার থেকে বেশি কিছু। বলা যায়, মান-সন্মানের প্রশ্ন।
রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল।
তবে, সাম্প্রতিক রেজাল্টগুলো বিশ্লেষণ করলে বার্সার পাল্লা ভারী। সবশেষ গেল বছরের অক্টোবরে বার্সেলোনাকে আতিথ্য দেয় রিয়াল। সেই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। তাই, আজ গ্যালাক্টিকোদের জন্য প্রতিশোধের রাত। অন্যদিকে, কাতালানদের জন্য সুযোগ ‘কিংস অব ইউরোপ’ খ্যাত রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লিগে হারিয়ে মানুষিকভাবে বিপর্যস্ত করা। সেই সাথে, রেকর্ড বইয়ের পৃষ্ঠায় আরেকটি জয় লেখাই হবে বার্সার টার্গেট।
এল ক্লাসিকোয় আজ সবার চোখ থাকবে দুই প্লেয়ারের দিকে-ইয়ামাল ও এমবাপ্পে। তাদের প্রতি ভক্ত কিংবা দলের কোচের থাকবে আলাদা নজর। এছাড়াও, রাফিনহা কিংবা পেদ্রি: রিয়ালের জন্য বিপদজনক হতে পারে। অন্যদিকে, ভিনিসিয়াস জুনিয়ার কিংবা জুড বেলিংহাম কিংবা ভালভার্দেও বার্সার জন্য এক্সট্রা টেনশন। সব মিলিয়ে দারুণ এক ম্যাচ দেখার অপেক্ষায় কোটি ফুটবল প্রেমীরা।
গেল মৌসুমে চার দেখায় সবকটিতেই বার্সেলোনার কাছে অসহায়ত্ব দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু রেকর্ড যেকোনো দিনই ভাঙা যেতে পারে, তাই রিয়াল মাদ্রিদের কাছে সেই সুযোগ থাকবেই। তবে, খুব বেশি প্রতিশোধ কিংবা ভেনজেন্স নিয়ে মাঠে নামা রিয়ালের জন্য বিপদের কারণ হতে পারে। কারণ- ‘বিলংস টু দ্য লর্ড’
- ১জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় ১.২৫ মিলিয়ন ইউরো সহায়তা পাবে বাংলাদেশ
- ২পূবালী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী
- ৬নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে তিন জনের আলো ফিরেছে
- ১০চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৯টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ১০এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার





পাঠকের মতামত