
ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিতর্কিত মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
তিনি বলেন, মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করতে হলে প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো উচিত, যা ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বিতর্কিত মাদক বিরোধী অভিযানকে প্রতি ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ফরাসি নেতা লাতিন আমেরিকায় একটি সংক্ষিপ্ত সফর শেষে মেক্সিকোতে পৌঁছেছেন। এক যৌথ সংবাদ সম্মেলনে মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সাথে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের অভিযান এবং মেক্সিকোতেও অনুরূপ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা সম্পর্কিত বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এ কথা বলেন।
ম্যাখোঁ বলেন, ‘মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই এমন একটি বিষয় যা আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে। তিনি এবং শেইনবাউম বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানান তিনি।
ম্যাখোঁ বলেন, ‘এটি সার্বভৌম দেশের মধ্যে সহযোগিতা দ্বারা পরিচালিত হয় এবং প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখতে হয়।’
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লাতিন আমেরিকায় ব্যাপক বাহিনী মোতায়েন করেছে, যা তাদের মতে মাদক পাচারের বিরুদ্ধে অভিযানের অংশ।
গত সেপ্টেম্বরের গোড়ার দিকে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজগুলোকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা শুরু করে। যা কিছু বিশেষজ্ঞের মতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান। যদিও তারা দাবি করছে যে মাদক পাচারের সঙ্গে যুক্ত অপরাধীরা তাদের লক্ষ্য।
মার্কিন হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৮টি জাহাজ ধ্বংস হয়েছে। কিন্তু ওয়াশিংটন এখনও পর্যন্ত এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি যে তার লক্ষ্যবস্তু মাদক পাচারকারী ছিল অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল।
মেক্সিকো সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ব্রাজিলের পর ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সাথে সম্পর্ক আরও মজবুত করার ইচ্ছার কথা তুলে ধরেন।
- ১৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ২বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ৩রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৪বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৫ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৬এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৭সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৮বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৯আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ১০পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা





পাঠকের মতামত