জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫ ৭:৪৬ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন দলের নেতৃবৃন্দরা।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’এর একটি প্রতিনিধি দল নাজনীনের পরিবারের সঙ্গে দেখা করতে ঝিনাইদহের আনন্দনগর গ্রামে পরিবারের কাছে যান।

‌এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সংগঠনের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ প্রমুখ। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে নাজনীনের পিতা নাছির মন্ডলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ এবং পাশে থাকার আশ্বাস দেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা বিভাজনের রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমরা ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই। আর যারা ঐক্যবদ্ধ হবে না, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। এর মাধ্যমে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে চাই। সেইসাথে আমরা মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’

অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, ‘তারেক রহমান সকলের অতন্দ্র প্রহরীর মতো কাজ করেন, তিনি লন্ডনে থাকলেও তার মন সবসময় বাংলাদেশের কল্যাণে কাজ কীভাবে করবেন তা নিয়ে তৎপর থাকেন।’

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...