জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫ ৯:০৩ এএম

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে অভিযুক্ত হেলাল ওরফে সাগরের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পরে পারিবারিক ও সামাজিক উদ্যোগে ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়। কয়েক মাস সংসার করার পর পারিবারিক বিরোধের জেরে কিশোরী বাবার বাড়িতে অবস্থান করছিল।

অভিযোগে বলা হয়েছে, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় একসঙ্গে সংসার করার প্রলোভন দেখিয়ে কিশোরীকে মাগুরা সদর থানাধীন ইছাখাদা বাজারে ডেকে নেওয়া হয়। সেখান থেকে তাকে মহম্মদপুর উপজেলার রাড়ীখালী এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি পরিত্যক্ত স্থানে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।ঘটনার পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয় বলেও মামলায় বলা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে উদ্ধার করা হয় এবং থানায় মামলা দায়ের করা হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...