
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের তিন পরিচালক কোম্পানিটির ছয় শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিষ্ঠানটির এই তিন পরিচালকের মধ্যে করপোরেট পরিচালক কর্ণফুলী ইন্স্যুরেন্স রয়েছে। বাকি দুই পরিচালক হলেন-দিলরুবা শারমিন এবং শারমিনা নাসির।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তারা শেয়ার কেনার এই ঘোষণা দিয়েছেন।
ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেট থেকে তারা তাদের ঘোষণা দেয়া শেয়ার কিনবেন। এর মধ্যে করপোরেট পরিচালক কর্ণফুলী ইন্স্যুরেন্স চার লাখ শেয়ার কিনবে। বাকি দুই পরিচালকের প্রত্যেকে এক লাখ করে শেয়ার কিনবেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৩৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই ইন্স্যুরেন্সটির মোট শেয়ার সংখ্যা তিন কোটি ৩৫ লাখ ২১ হাজার ৯১৪টি।
এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ২৪ দশমিক ৭৩ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক শূন্য ৭ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ২০ শতাংশ রয়েছে।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত