
বরগুনার পাথরঘাটায় বছরের পরিত্যক্ত, দখল ও দূষণ হওয়া খাল দখলমুক্ত এবং খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে দশটায় পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজারের ভারানী খাল খনন ও নদীর সাথে সংযোগ স্থাপনের দাবিতে এ মানববন্ধন করা হয়।
খালের পাড়ে মানববন্ধনে কৃষক, জেলে, শিক, পরিবেশকর্মী, মসজিদের ইমামসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় দাবিতে তারা উল্লেখ করেন, খালটি দ্রুত খনন, নদীর সাথে স্থায়ী সংযোগ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া, পরিবেশ রায় টেকসই উদ্যোগ গ্রহণ করা, কৃষিতে ও বিশ হাজারের বেশি মানুষের বিশুদ্ধ পানি ব্যবহারে সরকারি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ সময় হাফেজ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম নাঈম, শামিম দালাল, ইউপি সদস্য সোহাগ পহলান, সাগর হাওলাদার, সমাজসেবক বদিউজ্জামান সাহেদ, জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রায়, আমরা ধরা-র পাথরঘাটা উপজেলা সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
বক্তারা আগামী এক মাসের মধ্যে খাল খননের সময়সীমা বেঁধে দেন এবং শুধু খাল খননই নয়, প্রভাবশালী, দখল এবং দূষণকারীদের তালিকা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়।
ইএটি
- ১দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ২সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ৩দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ৪চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৫রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৬জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৭কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৮জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৯পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ১০‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত