জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬ ৭:১২ পিএম

প্রতিদিনই চুয়াডাঙ্গায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সূর্যের প্রখরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে। একদিনের ব্যবধানে ১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, টানা দুইদিন জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত গরমের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, শুক্রবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৩১ শতাংশ। বৃহস্পতিবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় মৌসুমের।

তিনি আরও বলেন, তিন দিনেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। গরমে সাধারণ মানুষদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়াই ভালো।

মাঝারি তাপদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। গরম থেকে মানুষ বাঁচতে ছায়াশীতল স্থানে বসে বিশ্রাম নিচ্ছে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...