বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬ ৬:২৪ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে প্রত্ন-প্রদর্শনী ও ঐতিহ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। দীর্ঘ চার বছর পর এ ধরনের আয়োজন হওয়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়া এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

উৎসবে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার উপস্থাপন করা হয়।

প্রদর্শিত নিদর্শনের মধ্যে ছিল লালবাগ কেল্লা, ষাট গম্বুজ মসজিদ, ময়নামতি, মহাস্থানগড়, সোমপুর মহাবিহার, বন দুর্গ ও শালবন বিহার। এছাড়া খাবারের তালিকায় ছিল সিদল ভর্তা, রসমঞ্জরী, শুঁটকি ভর্তা, হাঁসের মাংস ও আটার ডাল।

এছাড়াও অনেক শিক্ষার্থী ঐতিহাসিক বিভিন্ন চরিত্রে সেজে অংশগ্রহণ করেন। কেউ দেবী চৌধুরানী, কেউ রাজা, আবার কেউ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বধূর সাজে উপস্থিত হন।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাম্মী আক্তার বলেন, এই উৎসবের মাধ্যমে আমরা অতীতকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

প্রত্নতত্ত্বের প্রকৃত তাৎপর্য তুলে ধরতে এবং সাধারণ মানুষের মধ্যে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই ছিল আমাদের উদ্দেশ্য।

একই বিভাগের আরেক শিক্ষার্থী মেহেদী হাসান রিফাত বলেন, মানুষের মাঝে ঐতিহ্যের চেতনা জাগ্রত করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী।

তিনি বলেন, শুধুমাত্র শ্রেণিকক্ষে সীমাবদ্ধ না থেকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব জ্ঞান ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও সাধারণ মানুষের মধ্যে প্রত্নতত্ত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এ আয়োজন।

উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা প্রদর্শনী উপভোগ করেন এবং খাবারের স্টল থেকে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার সংগ্রহ করেন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা, অর্জন ও পরবর্তী বাস্তবতা নিয়ে ‘চব্বিশের জুলাই: জন-আকাঙ্ক্ষা ও ...

জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ ...

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নিয়ে নতুন সিদ্ধান্ত ...

নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

নতুন প্রজন্মকে পবিত্র আল-কুরআনের আদর্শে গড়ে তুলতে এবং তরুণদের মাঝে শুদ্ধ তিলাওয়াতের চর্চা উৎসাহিত করতে ...

বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়কে শুধু সনদ প্রদানকারী ...

ইবিতে স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১ আগস্ট) ...