
লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেল এফসি বার্সেলোনা। আজ (শনিবার) ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে তারা।
দীর্ঘদিনের গোলখরা কাটিয়ে ম্যাচে জোড়া গোল করেন ফেরান তোরেস। প্রথম গোলটি আসে ম্যাচের ৯ মিনিটে লামিন ইয়ামালের কর্নার থেকে হেডের মাধ্যমে। ২৫ মিনিটে ইয়ামালের চমৎকার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। শেষ অর্ধে অফসাইডের পতাকা না উড়লে হ্যাটট্রিক হতো তার।
১৮ বছর বয়সী ইয়ামাল লা লিগায় সর্বকনিষ্ঠ হিসেবে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমে উজ্জ্বল ছিলেন। তোরেসের গোলে সহায়তার পাশাপাশি দলের তৃতীয় গোলটি আসে তার পা থেকে।
২-০ তে পিছিয়ে থাকার পর পল লোজানোর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল এস্পানিওল। এক পর্যায়ে বার্সা রক্ষণভাগে ভীতি ছড়ালেও শেষ পর্যন্ত তারা আর পেরে ওঠেনি।
চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে নামেন ফ্রেঙ্কি ডি ইয়ং। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই মার্কাস র্যাশফোর্ডের করা চতুর্থ গোলটিতে দুর্দান্ত অবদান রাখেন এই ডাচ মিডফিল্ডার।
শুরুর দিকে একটি সহজ সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষ দিকে ডি ইয়ংয়ের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন র্যাশফোর্ড।
রিয়াল জিরোনার সাথে ড্র করায় বার্সেলোনার জন্য এই জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জয়ের ফলে টানা ৩০টি ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল তারা। ৩১ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৯, আর রিয়ালের ৭০।
লিগ শিরোপার পথে বড় ধাপ ফেললেও বার্সার সামনে এখন বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ। আগামী মঙ্গলবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারের পর লিগের এই আত্মবিশ্বাস তারা ইউরোপের মঞ্চে ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।
বিএইচ
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত