জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬ ১১:৩৫ এএম

যশোরের কেশবপুরের বড়পীঠ খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস অভিযান পরিচালনা করে ওই খালে দেওয়া একাধিক পাটা উচ্ছেদ করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের ঘের ব্যবসায়ী নুর ইসলাম তার মৎস্য ঘেরে পানি ঢোকানোর উদ্দেশ্য বড়পীঠ খালের বুজতলা নামক স্থানে অবৈধভাবে পাটা দিয়ে পানি আটকে রেখেছিলেন। এর ফলে কেশবপুর শহরসহ পৌর এলাকার সরফাবাদ, বাজিতপুর ও আলতাপোল মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবারের বৃষ্টির কারণে ওই এলাকার মাঠ গুলোর পাকা ধান ক্ষেতে পানি আটকে থাকে। গত শনিবার রাতে এলাকার কৃষকরা বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে গতকাল রোববার সকালে তিনি অভিযান পরিচালনা করে ওই খালে অবৈধভাবে দেওয়া পাটা উচ্ছেদ করেন।

উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস বলেন, অবৈধভাবে পানি প্রবাহে বাধা প্রদান করায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বড়পীঠ খাল থেকে পাটা উচ্ছেদ করা হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...