
সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম গাজী ওরফে ইব্রা (৫০) নামে এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সাজাপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের বাসিন্দা।
আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ বিকেলে কুশোডাঙ্গা গ্রামের ওই শিশুটি ইফতারের বাসন মেজে বাড়ি ফিরছিল।
পথে ইব্রাহিম গাজী তাকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে।
শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ইব্রাহিমকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
একই দিনে শিশুটির নানি বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেন।
২০২৫ সালে সরকার কর্তৃক গঠিত ‘বিশেষ শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল’-এর অধীনে সাতক্ষীরায় এটিই প্রথম মামলার রায়, যা অত্যন্ত স্বল্প সময়ে সম্পন্ন হয়েছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সেকেন্দার আলী গত ২০ জুন ২০২৫ তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০২৬ সালের ৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) করা হয়। মোট ৯ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই চূড়ান্ত রায় প্রদান করা হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শেখ আলমগীর আশরাফ বলেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে এই বিচার সম্পন্ন হওয়া বিচারপ্রার্থীদের জন্য একটি মাইলফলক। আমরা ন্যায়বিচার পেয়েছি, যা সমাজে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে।
অন্যদিকে, আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ ও খাইরুল বদিউজ্জামান। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। জানা যায়, ঘটনার দিন থেকেই আসামি জেলহাজতে ছিলেন।
ইএটি
- ১ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ২মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৪যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৫উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৬প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৭সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৮ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৯স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত