জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬ ৩:৪৫ পিএম , আপডেট: মে ২০, ২০২৬ ৩:৫০ পিএম

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ (২০ মে) অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে সকাল সাড়ে ১১টায় সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সদর থানার ওসি (তদন্ত) তপন কুমার বিশ্বাস, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থা, জননিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও সভায় কোরবানিকে সামনে রেখে পশুর হাট ও চামড়া সংরক্ষণ এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...