জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২৬ ৬:২৩ পিএম , আপডেট: জুন ৫, ২০২৬ ৬:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরশহরে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ, পরিবেশ দূষণ রোধ এবং এলাকাবাসীর জনভোগান্তি নিরসনের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন ) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিনপুর ময়লা ডাম্পিং স্পট সংলগ্ন এলাকায় এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বানে এবং ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন -ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র নেতা হাফিজুর রহমান মোল্লা কচি, বিএনপি নেতা মাহফুজুর রহমান পুষ্প, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, যুবদল নেতা শাহিনুর রহমান, এবিএম মুসা আহমেদ, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম, ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি আহসান আল মোহাব্বত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার পাশে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে আমিনপুর এলাকার ময়লার স্তূপ অপসারণ এবং স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উক্ত প্রতিবাদী সমাবেশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...