
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নে অসহায় তিন প্রতিবন্ধী সহোদরের পরিবারের জন্য খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে আলোকচাঁদকাঠী গ্রামে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।
এ সময় উপজেলা বিএনপির সদস্য মো. তারিকুল ইসলাম (মোস্তফা), সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুর রহমান (আসাদ), বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, পোশাক, শুকনো খাবার ও স্বাস্থ্যসামগ্রী। মৃত রতন দাসের প্রতিবন্ধী তিন ছেলে—নিদু দাস, সাধন দাস ও রিপন দাসের পক্ষে তাদের বড় ভাই সুজন দাস এসব সামগ্রী গ্রহণ করেন।
স্থানীয়দের ভাষ্য, বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে চরম দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন ওই তিন ভাই। সম্প্রতি তাদের করুণ জীবনসংগ্রামের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহযোগিতার জন্য এগিয়ে আসে।
এ বিষয়ে স্থানীয় যুবক অমিত দাস জানান, তিন ভাইয়ের দুরবস্থা দেখে তিনি ব্যক্তিগত উদ্যোগে সহায়তার আবেদন করেন। তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ হয়েছে।
তিনি বলেন, “তিন ভাইয়ের ভবিষ্যৎ নিরাপদ করতে সমাজের সামর্থ্যবান মানুষদের আরও এগিয়ে আসা প্রয়োজন। তাদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করা জরুরি।”
স্থানীয় বাসিন্দারা বিএনপির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও সহযোগিতায় উদ্বুদ্ধ করে।
টিআর
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৭আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত