জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৬ ৪:০৭ পিএম , আপডেট: জুন ৯, ২০২৬ ৪:০৮ পিএম

বাগেরহাটের রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইডের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আরা খানম, প্রকল্প সমন্বয়কারী সৌরভ ভদ্র, স্কুলের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে মিলিত হয়। এসময় আয়োজকরা স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে “নারীর হাতে সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”

বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়িতে অন্তত কয়েকটি করে গাছ রোপণের উদ্যোগ নিতে হবে।”

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...