
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কোম্পানীর চর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মো. সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে কোম্পানীর চর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার নুর ইসলামের ছেলে ও স্থায়ী বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিকেলে কয়েকজনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামেন সোহাগ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে সোহাগ গুরুতর আহত হন। একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে চলে গেছেন।
টিআর
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত