
সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় মো. নুরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সায়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক হাবিবুর রহমানকে আটক করেছে।
নিহত মো. নুরুল ইসলাম সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি মহাসড়কের পাশে নিজ দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির ট্রাক বেপরোয়াভাবে উল্টো লেন দিয়ে অন্য যানবাহন ওভারটেক করার সময় তাকে চাপা দেয়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে ট্রাকচাপায় এটিএসআই মো. নুরুল ইসলাম নিহত হয়েছেন। এই ঘটনায় চালক হাবিবুর রহমানকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
টিআর
- ১রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ৩পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৪ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ৫কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৬ফল ব্যবসায়ীর বসতবাড়ীতে অগ্নিকাণ্ড, নগদ সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি
- ৭লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৮চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৯ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে
- ১০তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০UCB Price Sensitive Information





পাঠকের মতামত