
দক্ষিণ আফ্রিকাজুড়ে আরও তীব্র হয়েছে অভিবাসীবিরোধী বিক্ষোভ। আজ মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। কয়েকটি এলাকায় বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়, লুটপাটের ঘটনাও ঘটে।
গত কয়েক মাসের অস্থিরতার জেরে এরই মধ্যে হাজারো আফ্রিকান অভিবাসী দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন। নতুন করে সহিংসতার আশঙ্কায় অনেক দোকানপাট বন্ধ রাখা হয় এবং বিদেশি শ্রমিকরা কর্মস্থলে যাননি।
এ পর্যন্ত সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া হাজারো বিদেশি নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পত্তি ভাঙচুর করা হয়েছে।
এবিষয়ে অভিবাসীবিরোধী আন্দোলনের নেত্রী জাসিন্তা নগোবেসে বলেছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী ছয় মাস প্রতি সপ্তাহে বিক্ষোভ চলবে।
ডারবান শহরে এক সমাবেশে তিনি বলেন, দেশের সম্পদ দেশের মানুষের জন্য ব্যবহার করতে হবে। অবৈধ অভিবাসীদের দেশ ছাড়তে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া ৩১ বছর বয়সী সিলিনডিলে জাবা অভিযোগ করেন, অবৈধ বিদেশিদের কারণে স্থানীয়রা চাকরি হারাচ্ছেন।
তিনি বলেন, মানুষ কাজ পাচ্ছে না। চাকরিগুলো অবৈধ বিদেশিরা নিয়ে নিচ্ছে। এটা ন্যায়সঙ্গত নয়।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচনের আগে ভোটের রাজনীতিতে সুবিধা পেতে কিছু রাজনৈতিক নেতাও অভিবাসীবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। জোহানেসবার্গের উত্তরের থেমবিসা এলাকায় বিক্ষোভকারীরা পুলিশ ও সন্দেহভাজন অভিবাসীদের লক্ষ্য করে পাথর ছোড়ে। এ সময় কয়েকটি স্থানে গুলির শব্দও শোনা যায়।
দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জোহানেসবার্গের বেনোনি এলাকায় প্রায় ৫০০ বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিশেষ কৌশলগত যান মোতায়েন করা হয়।
অন্যদিকে, সোয়েটো এলাকায় বিদেশি নাগরিকদের বসতিতে লুটপাটের ঘটনা ঘটে। আর ডারবানের কাছে পিটারম্যারিটজবার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।
পুলিশ জানিয়েছে, লুটপাটের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: রয়টার্স
এনজে
- ১একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে তিন জনের আলো ফিরেছে
- ২চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা
- ৩গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- ৪ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন
- ৫রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ১০ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত