
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে সম্প্রতি নাটোরে এক মাসব্যাপী ‘এনটারপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)-এর উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর সহযোগিতায় এবং স্কিল ফল ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, হিসাবরক্ষণ, ব্যাংকিং সেবা গ্রহণ, ডিজিটাল আর্থিক লেনদেন এবং উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে তারা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবেন, যা তাদের ব্যবসার সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) ও অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (এসআইসিআইপি) মোহাম্মদ ওয়াসিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর রিজিওনাল হেড মো. আব্দুল হালিম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ কর্মসূচিতে নাটোর অঞ্চলের ২৫ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ ব্যবসাকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।
বিএইচ
- ১পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ২কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৩জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৪রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৫মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৬পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৭সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ১০নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন





পাঠকের মতামত