
১২ ঘণ্টা পরে রাজশাহীতে বাস চলাচল শুরু হয়েছে। তবে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হবে সন্ধ্যা সাতটা থেকে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৬টার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে রাজশাহীতে সবধরনের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। এতে করে অনেকেই রাজশাহী শিরোইল বাস টার্মিনালে এসে ফিরে গিয়েছেন বাসায়। আবার প্রয়োজনীয়তার তাগিদে কেউ কেউ বিকল্পভাবে যাত্রা করেছে গন্তব্যে।
এরআগে মঙ্গলবার দুপুর দুইটার দিকে শ্রমিক নেতারা রাজশাহী মেট্রোপলিন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিকের কার্যালয়ে আলোচনায় বসে। সেখানে দুই পক্ষের আলোচনায় সিদ্ধান্ত হয় বাস চলাচলের। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে বাস চালানোর কথা জানায় শ্রমিকরা। শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারগুলো খোলা রয়েছে। যেসব যাত্রীরা অগ্রিম টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।
এর আগে সোমবার (১৩ জুলাই) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচন আয়োজন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি এবং শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
তবে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এ সময় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়। কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।
এ বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বলেন, যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে বাস চালানোর সিদ্ধান্ত হয়। বিকেল ৬টা থেকে বাস চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে সন্ধ্যা ৭টা বাজবে।
বিএইচ
- ১এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ২ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ৩আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৫ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৬৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৭বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৮ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৯মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৩নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৪পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৫ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৬কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার





পাঠকের মতামত