
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১৩৩ জন যাত্রী ও নাবিক বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এখনও বহু যাত্রী নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার স্থানীয় সময় রাজধানী জর্জটাউন থেকে ছেড়ে যাওয়ার পর এমভি বারিমা নামের ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। ফেরিটিতে ১১৬ জন যাত্রী এবং ১৭ জন ক্রু ছিলেন।
স্থানীয় সময় রাত ১১টা ১ মিনিটে (রবিবার ০৩:০১ জিএমটি) জরুরি সংকেত পাওয়ার পর সরকারি উদ্ধারকারী দল ও বেসরকারি নৌযান নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়।
গায়ানার জনপথমন্ত্রী হুয়ান এডগিল জানান, ফেরিতে থাকা প্রত্যেকের খোঁজ পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী এবং উদ্ধারকর্মীরা রবিবারও নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী এবং ফেরিটির ক্যাপ্টেনও রয়েছেন।
তিনি বলেন, ক্যাপ্টেন উদ্ধার অভিযানে সহায়তা করতে আবার ঘটনাস্থলে ফিরে গেছেন এবং অনুসন্ধান কার্যক্রমের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার সময় ফেরিটি নির্ধারিত ওজনসীমার মধ্যেই ছিল। ফেরিটির ধারণক্ষমতার ৩০০ জনেরও বেশি যাত্রী বহনের জন্য অনুমোদিত ছিল।
উদ্ধার অভিযান ও চিকিৎসা পরীক্ষা শেষ হওয়ার পর ফেরিতে থাকা যাত্রীদের নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া উদ্ধার হওয়া ব্যক্তি ও নিখোঁজ যাত্রীদের স্বজনদের সহায়তার জন্য বিশেষ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
ফেরিটি জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে রওনা হয়েছিল এবং আয়রন পন্ট এলাকার কাছে উল্টে যায়।
দেশটির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এমভি বারিমা ফেরিটিতে ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি শক্ত কাঠামোর লাইফক্রাফট এবং ছয়টি ফোলানো যায় এমন লাইফক্রাফট ছিল। ১৯৩৯ সালে নির্মিত ৪০ মিটার (১৩১ ফুট) দৈর্ঘ্যের এই ফেরিটি বহু বছর ধরে যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল।
সূত্র : বিবিসি
এনজে
- ১শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ২প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ৩এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ৪ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ৫আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৭ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৮৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৯বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ১০ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৬শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৭নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি





পাঠকের মতামত