
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিবের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। সোমবার (২০ জুলাই) বিকেলে নিহত মুজিবের বাড়িতে উপস্থিত হয়ে আর্থিক সহায়তার চেক পৌঁছে দেন ও নিহতের কবর জিয়ারত করেন সংসদ সদস্যসহ বিএনপি’র নেতৃবৃন্দরা।
জানা যায়, সম্প্রতি মনু নদীর ভারতের সীমান্তবর্তী এলাকায় মাছ শিকারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দত্তগ্রাম সীমান্তের মনু নদীর চরে প্রাণ হারান শরীফপুর ইউনিয়নের লাখাইরচরের বাসিন্দা দিনমজুর মুজিবুর রহমান। তিনি দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তি মুজিবুরের মৃত্যুর পর ছোট দুই শিশু সন্তান, স্ত্রী ও মায়ের পরিবারে নেমে আসে আর্থিক অস্বচ্ছলতা। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য সরকারের উচ্চ মহলকে অবগত করলে প্রধামন্ত্রীর পক্ষে সরকারের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক ইস্যু হয়। উক্ত চেক ও স্পেন বিএনপি’র সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনারের পক্ষ থেকে নগদ চৌদ্দ হাজার টাকা নিহত মুজিবুরের পরিবারের কাছে তুলে দেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, পাশ্ববর্তী দেশ যাতে আমাদের সাথে সংযম বজায় রাখে। নিরীহ লোকদের সীমান্তে হত্যা অমানবিক। আমরা ছোট দেশ হতে পারি কিন্তু ঐক্যবদ্ধ। সরকার এবং বিএনপি’র নেতাকর্মীরা নিহত পরিবারের পাশে আছে।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আলমগীর ভূইয়া, শরীফপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপার প্রমুখ।
এনজে
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত