হুথিদের নৌ-অবরোধ
লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার

লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের নৌ অবরোধের কারণে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারকে নির্ধারিত রুট পরিবর্তন করতে হয়েছে। বাব আল-মান্দেব প্রণালিতে বাধার মুখে পড়ে সৌদির জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ (কেপ অব গুড হোপ) ঘুরে যেতে বাধ্য হয়েছে।
শনিবার (১ আগস্ট) ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এ তথ্য জানিয়েছেন।
ইয়াহইয়া সারি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে তাদের সামুদ্রিক অবরোধ আরও বিস্তৃত করা হয়েছে এবং সৌদি জাহাজগুলোকে যেখানে সম্ভব সেখানে লক্ষ্যবস্তু করা হবে।
তিনি বলেন, আমরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখব এবং আমাদের সক্ষমতার মধ্যে যেখানেই তাদের জাহাজ পাওয়া যাবে, সেখানেই পৌঁছাব।ইয়েমেনের জনগণের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং দেশের অধিকার পুনরুদ্ধারে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
এর আগে, সানার বিমানবন্দরে সৌদি অবরোধের জবাবে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতির আওতায় গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছিল ইয়েমেনের আনসার আল্লাহ (হুথি)।
এমন অবস্থার প্রেক্ষিতে গত সপ্তাহে ১৪টি দেশের সমন্বয়ে একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই জোটে বাংলাদেশও রয়েছে। এই জোট গঠনের মূল লক্ষ্য হচ্ছে- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। সূত্র: মেহের নিউজ এজেন্সি/আনাদোলু এজেন্সি
বিএইচ
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ৯পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১০ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ





পাঠকের মতামত