ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬ ৬:১৫ পিএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হলেন, যার নেতৃত্বে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক অগ্রগতি অর্জন করেছে।

২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন কাখাবের বেনিদজে বিশ্বব্যাপী এফএমসিজি খাতে একজন অভিজ্ঞ ব্যবসায়ী নেতা। এর মধ্যে ১৫ বছরেরও বেশি সময় তিনি বোর্ড পর্যায়ের ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন। ২০০১ সালে বিএটিতে যোগদানের পর তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন ও জেনারেল ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন।

কর্মজীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল (আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়া), মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন জটিল ও বহুসাংস্কৃতিক অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন। বিএটি বাংলাদেশে যোগদানের আগে তিনি বিএটি সুইজারল্যান্ড ও বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধি, পোর্টফোলিও রূপান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্ব বিশেষভাবে স্বীকৃত।

কাখাবের বেনিদজে ২০২৬ সালের ১ মে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে যোগ দেন। তার বৈশ্বিক অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবমুখী নেতৃত্ব বিএটি বাংলাদেশের পরবর্তী ধাপের প্রবৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে প্রতিষ্ঠানের অবদানের প্রথাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে ডিগ্রি।

নিয়োগ প্রসঙ্গে কাখাবের বেনিদজে বলেন, “১১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করা, ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা এবং বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অর্থবহ অবদান অব্যাহত রাখাই হবে আমার অগ্রাধিকার।”

প্রমাণিত নেতৃত্বগুণ ও বিস্তৃত আন্তর্জাতিক অভিজ্ঞতার মাধ্যমে কাখাবের বেনিদজের নিয়োগ বিএটি বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সাংগঠনিক শক্তি এবং দেশের দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির সহযোগী হিসেবে প্রতিষ্ঠানের ভূমিকাকে আরও সুদৃঢ় করবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

প্রাইম ব্যাংক ও এশিয়ান ডিস্ট্রিবিউশনের চুক্তি ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন বাংলাদেশে ওমোডা-জাইকু (Omoda Jaecoo) ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশন ...

আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাইসলামী ব্যাংক পিএলসি রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ ...

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, ...

বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন

বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, নিরাপদ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে ...

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার রেলস্টেশনে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার রেলস্টেশন প্রাঙ্গণে ...

‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ’ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক ও গ্রীন ডেল্টা

এসএমই ফাউন্ডেশন এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ’ পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক ...

কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। সোমবার ...