
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ শুক্রবার ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল সাড়ে ৮টায় তালিকার ১৬তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৯৭।
এদিন বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সকাল ৭টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার কাম্পালা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। ১৪২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং শহরটি। এরপরই জাকার্তা, দোহা, কিনশাসা, পোর্টল্যান্ড ও জোহানেসবার্গের মতো শহরগুলো দূষণের দিক থেকে উপরের দিকে রয়েছে।
অন্যদিকে, ১০ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। এছাড়া নরওয়ের ওসলো ১৬, কাজাখস্তানের আলমাটি ১৯, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ১৯, সিডনি ২২ এবং আয়ারল্যান্ডের ডাবলিন ২২ স্কোর নিয়ে সবচেয়ে কম দূষণের শহরের তালিকায় রয়েছে।
এনজে
- ১কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ২ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৩সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৬লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৭সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৮ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৯আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ১০সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা





পাঠকের মতামত