
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে ভারতের অভ্যন্তরে মাঙ্গুরলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ভোর ৪টার দিকে একদল চোরাকারবারি কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাঙ্গুরলি এলাকায় যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
বিজিবি আরও জানিয়েছে, নিহত তারা মিয়া সীমান্ত এলাকায় চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে আগে থেকেই চোরাচালানের একটি মামলা রয়েছে। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ভোর সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিজিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
টিআর
- ১সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- ২ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ৩ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো
- ৪সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ৫সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- ৬বাংলা কিউআর প্রচারে অগ্রণী ব্যাংকের রোড-শো
- ৭বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
- ৮ডিএমপির ২ এডিসি ও ৫ এসির বদলি
- ৯আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৭৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৮পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৯এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ১০শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ





পাঠকের মতামত