বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ ৫:০৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় অধিকতর তদন্ত ও অভিযুক্তদের শাস্তি নির্ধারণে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার ( ১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এ্যান্টি র‍্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো জালাল উদ্দীনকে আহ্বায়ক করে ৪ সদস্যের এ উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন— সদস্য সচিব মো. সালাউদ্দিন মোল্লা, সদস্য ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মাকসুদা আকতার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক দাখিলকৃত র‍্যাগিংয়ের বিষয়ে দাখিলকৃত অভিযোগপত্রের প্রেক্ষিতে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও বিধি অনুযায়ী প্রযোজ্যক্ষেত্রে শাস্তির ধরণ নির্ধারণের জন্য এ উপ-কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, র‍্যাগিং-এর শিকার হয়ে সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেয় সংশ্লিষ্ট বিভাগে ১৬ জন নবীন শিক্ষার্থী। বিভাগের প্রাথমিক তদন্ত শেষে প্রশাসনের কাছে রিপোর্ট জমা দিলে পুনরায় উপকমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ড. জালাল উদ্দীন বলেন, কমিটির চিঠি পেয়েছি। কাল থেকে আনুষ্ঠানিক কাজ শুরু করে দিব। এতে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া যাবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়

মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের গত জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ...

মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০

স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ...

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দুইটি সফটওয়্যার ...

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির ...

বাইউস্টে আউটকাম-বেইজড এডুকেশন ফর বিএইটিই অ্যাক্রেডিটেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় ১০ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ...