জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৩:১৯ পিএম

মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ-ওয়ান ব্রেড এন্ড বেকারী ও জেরিন ফুড এন্ড কোং-কে মোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১২ই আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান ও মোঃ আকিব উল্লাহর যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্য উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান কর্তৃক এ-ওয়ান ব্রেড এন্ড বেকারী-কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক), ৩৮ ও ৩৯ ধারায় ২ লাখ (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আকিব উল্লাহ কর্তৃক জেরিন ফুড এন্ড কোং-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২৫ হাজার (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

অভিযান পরিচালনাকালে মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ের উদ্যোগ ও অভিযোজন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন ...

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল

আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক, বিএনপির চেয়ারপারসন ও ...