
ময়মনসিংহের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বাড়ি নির্মাণের মালামাল সরবরাহের দ্বন্দ্বের জেরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাব্বি আহমেদ রিয়াদ (২৫)। সে মাসকান্দা হাই স্কুল রোড দক্ষিনপাড়া এলাকার মোবারক হোসেন ভুট্টোর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাসকান্দা অঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করেছিল। এ সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র সহ এসে হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রাব্বী দৌড়ে একটি দোকানের ভিতর আশ্রয় নিলে হামলাকারীরা দোকানের ভিতর প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন, আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে দোকানে আসে। এ সময় একদল যুবক তার উপর প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছে। এখানে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছে কেউ প্রতিবাদ করে নাই। এখন আবার কেউ কিছু ভয়ে বলতেছে না। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে জানতে পারি ওই এলাকার মিস্তি পাড়ায় একটি বাড়ি নির্মানের রড, সিমেন্ট,বালু ও অন্যান্য মালামাল সরবরাহ নিয়ে স্থানীয় ফজলু সাহেবের ছেলে খালেক ও সাব্বিরের সাথে দ্বন্দ্ব ছিল রাব্বির। তারা দুই পক্ষই এই বাড়ি নির্মানে রড, সিমেন্ট,বালু ও অন্যান্য মালামাল সরবরাহ করতে চায়। এ নিয়ে তাদের মধ্যে সমঝোতাও হয় যে তারা দুপক্ষই মালামাল সরবরাহ করবে। কিন্তু এ বিষয়টি খালেক ও সাব্বির মেনে নিতে পারে নাই। এই ক্ষোভ থেকেই খালেক ও সাব্বির ও তাদের লোকজনই এই হত্যা কান্ড ঘটায়। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
টিআর
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ২কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫





পাঠকের মতামত