
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ৫ জন নিহত ও ১০ শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, ইয়ার্ডের একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেছেন, ‘আমরা ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের মধ্যে কয়েকজন মারা গেছে শুনেছি।’
নিহতদের মধ্যে দুজন হলেন- সেকান্দর মিয়ার দুই ছেলে মোহাম্মদ নাসির (৪৭) ও মোহাম্মদ মনসুর (৫৫)। বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই জন মারা গেছেন। চমেক হাসপাতালে মোট ৮ জন দগ্ধকে আনা হয়।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ফেরদৌস শিপইয়ার্ডে বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছেন। এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। উদ্ধার তৎপরতা চলছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। অনেকে হতাহত হয়েছেন বলে শুনেছি।
এনজে
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ১০ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত