
মাদারীপুরের নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। জেলার পাঁচ উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে পাতা হচ্ছে অতি সূক্ষ্ম ফাঁসের এই জাল। এতে বড় মাছের পাশাপাশি নির্বিচারে আটকা পড়ছে রেণু-পোনা, ডিমওয়ালা মা-মাছ ও বিভিন্ন জলজ প্রাণী। ফলে ব্যাহত হচ্ছে দেশীয় মাছের প্রজনন। হুমকির মুখে পড়েছে জলজ জীববৈচিত্র্যও।
বিশেষ করে বর্ষা মৌসুমে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তারের সময় এ জালের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শুধু বর্ষা মৌসুমেই নয়, বছরের প্রায় সব সময়ই সদর, শিবচর, কালকিনি, ডাসার ও রাজৈরের বিভিন্ন নদী, খাল ও বিলে চায়না দুয়ারি পেতে মাছ শিকার করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শিবচর উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিলের অগভীর অংশে অর্ধেক পানিতে ডুবিয়ে এবং বাকি অংশ ডাঙায় রেখে চায়না দুয়ারি জাল পেতে রাখা হয়েছে। কোথাও কোথাও দিনের পর দিন একই জাল পানিতে ফেলে রাখা হচ্ছে। এতে বড় মাছের পাশাপাশি ছোট পোনা, ডিমওয়ালা মা-মাছ, ব্যাঙ, কাঁকড়া, শামুকসহ বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ছে।
স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও জেলার বিভিন্ন নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। হাট-বাজারেও ছিল দেশীয় মাছের উল্লেখযোগ্য সরবরাহ। কিন্তু নির্বিচারে মাছ শিকার, বিশেষ করে চায়না দুয়ারি জালের ব্যবহার বেড়ে যাওয়ায় আগের তুলনায় দেশীয় মাছের উপস্থিতি অনেক কমে গেছে।
শিবচরের স্থানীয় বাসিন্দারা বলছেন, উপজেলার বিভিন্ন জলাশয়ে প্রকাশ্যেই চায়না দুয়ারি জাল ব্যবহার করা হলেও তা বন্ধে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। কালকিনি ও ডাসারের বিভিন্ন খাল-বিলেও একই চিত্র। নিষিদ্ধ জাল ব্যবহার করে অবাধে মাছ নিধন চললেও নিয়মিত নজরদারি না থাকায় অসাধু জেলেরা অনেকটা নির্বিঘ্নেই এ কাজ করছেন।
মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, চায়না দুয়ারি জালের সূক্ষ্ম ফাঁসের কারণে এটি মাছের প্রজননের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটি জালে একই সঙ্গে বিভিন্ন আকারের মাছ, রেণু-পোনা ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে। ফলে প্রজননক্ষম মাছ ও নতুন প্রজন্মের মাছ ধ্বংস হওয়ায় দীর্ঘমেয়াদে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হলেও নিয়মিত নজরদারির অভাবে এর ব্যবহার পুরোপুরি বন্ধ হচ্ছে না। অনেক ক্ষেত্রে দিনের বেলায় জাল সরিয়ে রাখা হলেও রাতের আঁধারে আবারও জলাশয়ে পেতে মাছ শিকার করা হয়।
তাদের দাবি, নিষিদ্ধ এ জালের বিরুদ্ধে শুধু মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে জাল বিক্রির স্থানগুলোতে নজরদারি, অবৈধ জাল জব্দ এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
মাদারীপুর জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, মাছ দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এ খাতের সঙ্গে বিপুলসংখ্যক মানুষ জড়িত। অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী ও ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ আহরণের চেষ্টা করছেন।
তিনি বলেন, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়েও অভিযান চালানো হয়। তবে এসব অভিযানের পরও কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে নিষিদ্ধ জাল ব্যবহার করতে পারেন। এ বিষয়ে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
সচেতন মহলের মতে, শুধু অভিযান চালিয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। জেলে ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি জাল বিক্রি ও সরবরাহের ওপরও নজরদারি বাড়াতে হবে। মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা গেলে চায়না দুয়ারির ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে অনেক দেশীয় মাছের প্রজাতি হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই নদী-নালা, খাল-বিল ও জলাশয়কে নিষিদ্ধ জালের হাত থেকে রক্ষায় স্থায়ী ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
টিআর
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ১০ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত