
চলতি বছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ-এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, এই পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের জন্য বাজেটে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন বর্তমানে প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগ বৈঠক করে নির্বাচনের সময়সূচি ও ক্রম নির্ধারণ করবে। তবে লক্ষ্য হলো চলতি অর্থবছরের মধ্যেই সব কটি নির্বাচন শেষ করা।
শুক্রবার (১৪ই আগস্ট) বিকেলের মধ্যে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড়, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। শ্রীমঙ্গলের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান প্রসঙ্গে তিনি বলেন, শহরের বাইরে সরকারি জায়গায় একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হবে। সেখান থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন ইংল্যান্ড থেকে নিয়োগপ্রাপ্ত বিশেষজ্ঞকে শ্রীমঙ্গলে পাঠানো হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাস পর প্রতিটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরীক্ষা করে দেখা হবে তারা সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, বিসিবি পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ও উপজেলা বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
টিআর
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ২কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৭শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫





পাঠকের মতামত