
চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্ৰামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ আগস্ট) ওই গ্রামের কালাগাজী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী নাদিয়া আক্তার উপজেলার তুলপাই গ্ৰামের মোঃ বিল্লাল হোসেন মেয়ে। সে চান্দিনা উপজেলার কৈলান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দেয়। নাদিয়া ও তার মায়ের সাথে তার নানার বাড়ি কোয়া চাঁদপুর গ্ৰামে থাকেন।
নিহত নাদিয়ার মা নুরুন্নাহার বেগম জানান, আমি কচুয়া টাওয়ার ও ডায়াগনস্টিক হসপিটালে আয়া পদে চাকরি করি। ডিউটি শেষে সকাল ১০ টায় বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পাই। নাদিয়ার নাম ধরে অনেকবার ডাকাডাকি করলেও তার কোন শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি আমার মেয়ে ঘরের লড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলি রয়েছে।
তিনি আরো জানান, আমার মেয়ে পাশ্ববর্তী চান্দিনা উপজেলায় কৈলান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দেয়। সদ্য ফলাফল প্রকাশের পর জানতে পারি তিন বিষয়ে আমার মেয়ে অকৃতকার্য হয়।
জানা যায়, নাদিয়া আক্তারের বাবা বিল্লাল হোসেন দ্বিতীয় বিয়ে করে তার মা নুরুন্নাহার বেগমের ভরণপোষণ ও কোন খোঁজখবর রাখেনি। তার মা ও তারা দুই বোন নানার বাড়িতে থাকেন। নুরুন্নাহার বেগম একটা বেসরকারি হসপিটালে আয়া পদে চাকরি করে তার দুই মেয়ের দেখাশোনা করে।
নাদিয়ার আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি। তবে স্থানীয়রা ধারনা করছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ক্ষোভে অথবা তার পিতার সাথে অভিমান করে সে আত্নহত্যা করেছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান,গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও অন্য কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ মাঠে কাজ করছে।
টিআর
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ২কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫





পাঠকের মতামত