
একইসঙ্গে জন্ম, একইসঙ্গে বেড়ে ওঠা-এবার এসএসসি পরীক্ষার ফলাফলেও যেন সাফল্যের একই গল্প লিখল চাঁদপুরের জমজ দুই বোন নাহিয়ান তাসনিম বারাকাত ও তাসনুবা নুর বারাকাত। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় দুজনই জিপিএ-৫ অর্জন করেছে। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।
নাহিয়ান তাসনিম বারাকাত চাঁদপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে তার জমজ বোন তাসনুবা নুর বারাকাত চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে একই ফলাফল অর্জন করেছে।
দুই বোনের এমন কৃতিত্বে গর্বিত তাদের পরিবার। তারা চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুতু পাটোয়ারী বাড়ির সন্তান। তারা বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান লুতু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মরহুমা খোদেজা রহমানের নাতনী।
নাহিয়ান ও তাসনুবার বাবা আবুল বারাকাত লিজন পাটোয়ারী এবং মা নিগার পিংকি। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি নিজেদের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে দুই বোন এবার এসএসসিতে সাফল্যের স্বাক্ষর রেখেছে।
ভবিষ্যৎ নিয়েও রয়েছে তাদের সুস্পষ্ট লক্ষ্য। দুজনেরই স্বপ্ন প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। দেশের স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে চায় তারা।
জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫ অর্জনের খবরে পরিবার ও স্বজনদের পাশাপাশি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতের পথচলাতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।
টিআর
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ২কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫





পাঠকের মতামত