ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হতে যাচ্ছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। আগামী ১৮ ...

ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবলীগকর্মী। তার নাম অর্নব দাস।
অর্নব দাস টাঙ্গাইল জেলা যুবলীগের কর্মী এমন তথ্য জানিয়েছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে ফুল নিয়ে ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করেন। পরে তাকে আটক করেন দায়িত্বরত আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যেরা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, অর্নব সকালে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল নিয়ে প্রবেশের চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার বাড়ি টাঙ্গাইল। সেখানকার যুবলীগের কর্মী তিনি।
অর্নবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান ওসি।
ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
এনজে

পাঠকের মতামত