জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ ২:৩৭ পিএম

অর্থ আত্মসাতের অভিযোগে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন নিজের মেয়ে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাবুরপাড়া গ্রামের দুবাই প্রবাসী রবিউলের স্ত্রী শাহানাজ আক্তার (২৪) তার পিতা একই উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের স্বপন খানের বিরুদ্ধে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই সাংবাদিক সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শাহনাজ জানান,তার স্বামী রবিউল মিয়াজী দীর্ঘ প্রায় ৪ বছর যাবৎ দুবাই থাকাকালীন সময়ে স্বামীর উপার্জিত অর্থ তার নামে থাকা ব্যাংক একাউন্টে প্রেরণ করতেন। তার পিতা স্বপন খান ব্যবসার কথা বলে মেয়ের কাছ থেকে টাকা চাইলে স্বামী রবিউলের সাথে কথা বলে বিভিন্ন সময়ে ব্যাংক ও এনজিও সংস্থা থেকে ১৭ লাখ টাকা হাওলাত হিসাবে প্রদান করেন। কথা ছিল রবিউল প্রবাস থেকে ফিরে আসলে বাড়িতে ভবন নির্মাণের কাজ আরম্ভ করলে ওই টাকা ফেরত দিবে। চলতি বছরের শুরুর দিকে রবিউল প্রবাস থেকে এসে টাকা ফেরত চাইলে স্বপন খান টাকা দিবে দিচ্ছে বলে টালবাহানা করতে থাকে।

শাহনাজ আরও জানান,বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশী বৈঠক হয়। এতে ১৭ লক্ষ টাকার পরিবর্তে দুই দফায় ১২ লক্ষ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারির ২৩ তারিখে ২ লক্ষ টাকা এবং মে মাসের ২৫ তারিখে দশ লক্ষ টাকা ফেরত প্রদানের অঙ্গীকার করা হয়। কিন্তু টাকা ফেরত না দিয়ে তার পিতা ও ভাই উল্টো তাকে এবং তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা করে।

শাহনাজের শ্বাশুড় তাজুল ইসলাম বলেন, আমার ছেলের কষ্টের উপার্জিত টাকা নিয়ে তার শশুর এমন প্রতারণা করবে তা আমরা কেউ ভাবি নি। ছেলের অর্থ ফেরত পেতে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

শাহনাজ আক্তারের পিতা স্বপন খানের নিকট এ বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বাবুরপাড়া ( বালিকান্দি মিয়াজী বাড়ি) গ্রামের তাজুল ইসলামের ছেলে রবিউল মিয়াজীর সাথে পারিবারিকভাবে আট বছর পূর্বে দক্ষিণ ঘোড়াধারী গ্রামের স্বপন খানের মেয়ে শাহনাজের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন ...

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ ...