জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ ২:৫১ পিএম

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিইউ, পিএসসি (অবঃ)-এর ফিউনারেল প্যারেড ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর প্যারেড গ্রাউন্ডে সামরিক মর্যাদায় তাঁর জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ঘাঁটি বাশারে অবস্থিত শাহীন কবরস্থানে সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

​ফিউনারেল প্যারেডে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ উপস্থিত থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য, উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যগণ উপস্থিত ছিলেন। মরহুমের সম্মানার্থে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ ‘ফ্লাই পাস্ট’ প্রদর্শন করা হয়।

​এর আগে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগস্ট ) সকাল ১১টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ৬ মাস ১৩ দিন। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

​১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলবে জন্মগ্রহণ করা রফিকুল ইসলাম ১৯৬৮ সালে পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং ১৯৭১ সালে জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন।

সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন স্কোয়াড্রন ও ঘাঁটির অধিনায়ক, প্রফেশনাল প্রশিক্ষক, বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টর এবং মালয়েশিয়ায় ডিফেন্স অ্যাটাশেসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০০১ সালের ৩ জুন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ৮ এপ্রিল অবসর নেন। এক অসাধারণ বৈমানিক হিসেবে তিনি কর্মজীবনে ৫,০০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন সম্পন্ন করেন। সততা, পেশাদারিত্ব ও বিনয়ী ব্যক্তিত্বের জন্য তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এছাড়া তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ের উদ্যোগ ও অভিযোজন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন ...

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল

আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক, বিএনপির চেয়ারপারসন ও ...