
চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
শনিবার (১৫ আগস্ট) চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজনে এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খাতুনগঞ্জের এমএস ট্রেড সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।
সেমিনারে কমোডিটি এক্সচেঞ্জের রেগুলেটরি কাঠামো, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ ও উপস্থাপনা করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ।
অনুষ্ঠানে সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার এবং রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের হেড মোহাম্মদ মর্তুজা আলম, জেনারেল ম্যানেজার ও বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্টের হেড মোহাম্মদ মনিরুল হক, ডিজিএম ও লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড একেএম শাহরোজ আলমসহ সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে কমোডিটি এক্সচেঞ্জের কাঠামো, এর কার্যক্রম এবং ব্যবসায়ীদের জন্য সম্ভাব্য সুবিধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জের ব্যবসায়িক সম্ভাবনা ও এ খাতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয়গুলো তুলে ধরা হয়।
খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সিএসইর তত্ত্বাবধানে বাংলাদেশের অর্থনীতিতে কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে আমরা। এই সেমিনারের মাধ্যমে কমোডিটি মার্কেট স্থাপনের জন্য চলমান বিশাল কর্মযজ্ঞের বিস্তারিত জেনে আমরা বিশেষভাবে অনুপ্রানিত। আমাদের অর্থনীতিতে একটি কার্যকর কমোডিটি মার্কেটের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশেষ করে স্পট মার্কেটে বিদ্যমান বিভিন্ন ঝুঁকি কমোডিটি মার্কেট চালুর মাধ্যমে অনেকাংশে হ্রাস করা সম্ভব হবে বলে আমরা আশা করি। খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ আসসিয়েশন এ বিষয়ে সিএসইর সাথে কাজ করতে আগ্রহী।
তিনি আরও বলেন , আজকের সেমিনারের পর আরও কর্মশালা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা প্রয়োজন। কমোডিটি মার্কেট সম্পর্কে আমাদের আরও জানতে এবং শিখতে হবে। আমরা আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন মার্কেটের আগমন বাস্তব সম্ভাবনায় রুপ নেবে এবং এটি বিনিয়োগের একটি উপযুক্ত ক্ষেত্র হিসেবে গড়ে উঠবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক মেজর (অব) এমদাদুল ইসলাম বলেন, কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে বিপুল সম্ভাবনাময় মার্কেট। বিশ্বের বিভিন্ন কমোডিটি মার্কেটে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য। বাংলাদেশে কমোডিটি মার্কেট যাত্রা শুরু করলে পুঁজিবাজারের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিও লাভবান হবে।
তিনি আরও বলেন, গত তিন বছর ধরে সিএসই কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন ও বিধিবিধান প্রনয়নের কাজ সম্পন্ন হয়েছে এবং লেনদেন পরিচালনার জন্য প্ল্যাটফর্মও প্রস্তুত, বর্তমানে মার্কেটের অংশগ্রহণকারীদের প্রস্ততির কাজ চলছে। সরকার, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সহযোগিতায় অবশিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হলে খুব শীঘ্রই এই যুগান্তকারী নতুন এক্সচেঞ্জের যাত্রা শুরু হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনাকালে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান এমনকি মিয়ানমারেও কমোডিটি এক্সচেঞ্জ রয়েছে। বাংলাদেশের আর্থিক কাঠামোতে একটি কার্যকর কমোডিটি মার্কেট অত্যাবশ্যকীয় একটি উপাদান। এই মার্কেট বিনিয়োগকারীকে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে এবং বিদ্যমান আর্থিক বাজার কাঠামোয় একটি নতুন মাত্রা যোগ করবে।
তিনি বলেন, একটি স্ট্যান্ডাড কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে পণ্যের মূল্য-অস্থিরতা ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে, সামস্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা সৃষ্টি হবে। সিএসই কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং মার্কেট ইকোসিস্টেমর সব অংশের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। এই ইকোসিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হলেন মার্কেট অংশগ্রহণকারীরা। তাদের প্রস্তুত করার লক্ষ্যে সিএসই কাজ করে যাচ্ছে। পাশাপাশি সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশা করবো এই খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো এই নতুন প্ল্যাটফর্মে অংশগ্রহনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন এবং আসন্ন কমোডিটি মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে অর্থনীতিতে অবদান রাখবেন।
সেমিনারে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। এ সময় কমোডিটি মার্কেটের কার্যক্রম,এর প্রয়োজনীয়তা, সম্ভাবনা এবং বাজারে অংশগ্রহণের প্রস্তুতি বিষয়ে আরও বেশি সচেতনতামূলক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়জনের উপর গুরুত্তারোপ করা হয়। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক এবং সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় খুব দ্রুত কমোডিটি মার্কেট ও প্রতিষ্ঠা এবং লেনদেন কার্যক্রম শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষ্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সিএসই বরাবরই দেশের পুঁজিবাজারে নতুন পন্য ও সেবা প্রবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কমোডিটি এক্সচেঞ্জ চালুর লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় রেগুলেটরি ও প্রযুক্তিগত প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মার্কেট প্রস্তুতির কার্যক্রম এগিয়ে চলছে। সিএসই আশাবাদী, খুব শীঘ্রই কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই নতুন মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিএইচ
- ১সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ২গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন
- ৩মৎস্যসম্পদে স্বনির্ভরতার প্রত্যয়ে নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ
- ৪মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৫নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৬রাজনীতি নিষিদ্ধের দুই বছর, কতটা ‘রাজনীতিমুক্ত’ যবিপ্রবি?
- ৭৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ৮যোগ্যতার শর্ত পূরণ না করেই বেরোবিতে শিক্ষক নিয়োগ
- ৯ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
- ১০জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ১বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৬সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ





পাঠকের মতামত