ডিএমপির অতিরিক্ত কমিশনার
অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে

রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম। চাঁদাবাজি কঠোর হাতে দমনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি বলেন, নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে অত্যন্ত আন্তরিক। যানজট নিরসনেও চেষ্টা চলছে।
রোববার (১৬ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মতিঝিল কার্যালয়ে ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইন শৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিসিসিআই ও দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় লাইসেন্স নবায়ন সেবা সপ্তাহের উদ্বোধন ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এতে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। আরও বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ অনেকে।
তিনি বলেন, যানজট নিরসনে ট্র্যাফিক ক্যামেরাগুলো সচল করা হবে। আমরা ক্যামেরাগুলো সচল করতে চাই। নিরাপদ ঢাকা করার চেষ্টা চলছে। পরিবর্তন হচ্ছে, ছোট ছোট পরিবর্তনগুলো মিলে বড় পরিবর্তন এক সময় আপনাদের চোখে পড়বে।
মাসুদ করিম আরও বলেন, চাঁদাবাজির বিষয়গুলোকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। চাঁদাবাজির বিষয়গুলোকে অত্যন্ত কঠোর হাতে দমন করতে পুলিশ সদস্যদের বলেছি।
স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ট্রেড লাইসেন্স একটি ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল। কিন্তু নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়ায় তথ্যের ঘাটতি, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অস্পষ্টতা, একাধিকবার অফিস যাতায়াত এবং বিভিন্ন ধাপে সময়ক্ষেপণ—এসব কারণে অনেক ব্যবসায়ী নানা ধরনের হয়রানির শিকার হন। এই বাস্তবতা বিবেচনায় ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে হবে। এই সেবা কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সরাসরি সহায়তা পাবেন এবং একইসঙ্গে অনলাইন ভিত্তিক সেবা গ্রহণে আরও সচেতন ও সক্ষম হতে পারবেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু তাৎক্ষণিকভাবে ট্রেড লাইসেন্স নবায়নে সহায়তা করা নয়, বরং ভবিষ্যতে ব্যবসায়ীরা যেন সহজে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেরাই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, সেই সক্ষমতা তৈরি করা।
তাসকীন আহমেদ বলেন, একটি আধুনিক ও ব্যবসা বান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক ও ব্যবসায়িক সেবার ডিজিটালাইজেশন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর ও ব্যবসা বান্ধব সেবাদানে পথ সুগম করবে বলে আশা রাখি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, রাজস্ব আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো হোল্ডিং ট্যাক্স এবং লাইসেন্স। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ইস্যুকৃত মোট ২ লাখ ৪৬ হাজার ১৮টি ট্রেড লাইসেন্স বিদ্যমান রয়েছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসার ধরন, প্রকৃতি, শ্রেণি এবং সাইনবোর্ডের পরিমাণ অনুযায়ী সিটি করপোরেশন আইন ২০০৯ এবং আদর্শ কর তফসিল ২০১৬ অনুসারে ট্রেড লাইসেন্স ফি নির্ধারণপূর্বক ২৯৪টি প্রকৃতির ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়।
তিনি বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসার ধরন অনুযায়ী এই লাইসেন্সগুলো দেওয়া হয়। সিটি করপোরেশনের ১০টি আঞ্চলিক অফিস রয়েছে। তন্মধ্যে ১০ জন প্রধান কর আদায়কারী কর্মকর্তা রয়েছেন এবং ৩০ জন ডেপুটি ট্যাক্স অফিসার রয়েছেন এবং ৪০ জন তাদের কর-লাইসেন্স সুপারভাইজার রয়েছেন।
বিএইচ
- ১স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ২ইবিতে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের কক্ষ ভাংচুর
- ৩বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৪চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৫ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
- ৭ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৮ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- ৯অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিই প্রধান লক্ষ্য
- ১০ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক





পাঠকের মতামত