জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬ ৮:০২ পিএম

চাঁদপুর শহরে সরকারি সরবরাহের ‘বিক্রির জন্যে নহে’ সিলযুক্ত সিরিঞ্জ মজুদ রাখার অভিযোগে ঘোষ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফার্মেসি থেকে উদ্ধার হওয়া ৫৩টি সরকারি সিরিঞ্জ জব্দ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবন মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান।

তিনি গণমাধ্যমকে জানান, ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘোষ ফার্মেসিতে ‘বিক্রির জন্যে নহে’ সিলযুক্ত প্রায় ৫৩টি সরকারি সিরিঞ্জ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিরিঞ্জ চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, অভিযানের শুরুতে একই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সিটি এইড ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধের কথা জানিয়ে বলেন, লোকসানের কারণে প্রতিষ্ঠানটি অন্যত্র ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভোক্তার অধিকার সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কয়রা প্রেসক্লাব সংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলমের কয়রা প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় ...