
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিউলি তাঁতি শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা যায়, শিউলি শারীরিক অসুস্থতার কারণে স্বামীর সাথে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন। ডাক্তারের নিকট থেকে চিকিৎসা সেবা শেষে মোটরসাইকেলযোগে কেজুরিছড়া চা-বাগানের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের পেছনেই মাথা ঘুরে যায় তাঁর। এতে তিনি সামলাতে না পেরে চলন্ত মোটরসাইকেল থেকে সরাসরি পিচঢালা সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বালিশিরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান চিকিৎসকরা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এদিকে এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেজুরিছড়া ও কালিঘাট চা-বাগানসহ আশপাশের পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিহত শিউলি তাঁতিকে শেষবারের মতো দেখতে স্বজন, প্রতিবেশী ও চা-শ্রমিকসহ বিপুলসংখ্যক মানুষ তাঁর বাড়িতে ভিড় জমায়। এক মুহূর্তের পথ দুর্ঘটনায় শিউলির এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম।
এনজে
- ১প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ২কাঁঠাল থেকে তৈরি পণ্য পর্যায়ক্রমে বিদেশে রপ্তানির উদ্যোগ সরকারের
- ৩বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- ৪রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৪ জন গ্রেপ্তার
- ৫প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’এর উদ্বোধন
- ৬রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
- ৭প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৮সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ৯চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ১০ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৩যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৪গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৭কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ১০দর পতনের শীর্ষে ফার কেমিক্যাল





পাঠকের মতামত