
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা উৎপাদনের অভিযোগ উঠেছে। উপজেলার দরগ্রামের প্রায় ২৬টি পরিবার এই পেশার সঙ্গে জড়িত থাকলেও অধিকাংশ কারখানায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে সরেজমিনে দেখা গেছে। এতে জনপ্রিয় এই দুগ্ধজাত খাদ্যপণ্য ভোক্তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে কয়েকটি কারখানা ঘুরে দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশেই ছানা তৈরির কাজ চলছে। উৎপাদনের পর গরম ছানা ঠান্ডা করার জন্য ছোট আকারের চৌবাচ্চা ব্যবহার করা হচ্ছে। একই স্থানে হাঁস পালন করায় খাদ্যপণ্য দূষণের আশঙ্কাও তৈরি হয়েছে। এ ছাড়া কারখানাগুলোতে বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণের কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই। অনেক কারখানার খুব কাছেই টয়লেট থাকায় উৎপাদন পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দুধজাত খাদ্য উৎপাদনে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, জীবাণুমুক্ত সরঞ্জাম এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব ক্ষেত্রে অবহেলা খাদ্যদূষণ ও বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে।
অভিযোগের বিষয়ে এক কারখানার কর্মচারী বলেন, “আমাদের কারখানায় সঠিক পদ্ধতিতেই ছানা তৈরি করা হয়। এখানে কোনো সমস্যা নেই।” তবে সরেজমিনের চিত্রে সেই দাবির সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। এ বিষয়ে কারখানার মালিক গোপাল ঘোষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
অপরদিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হলে বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের দাবি, দরগ্রামের ছানা শিল্পের সুনাম ধরে রাখতে নিয়মিত পরিদর্শন, উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের কার্যকর নজরদারি জরুরি।
টিআর
- ১লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ২লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৩জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৭বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৮বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৯রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ১০চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৫গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৯খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত