
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহত অন্যরা হলেন তার স্ত্রী আফসানা শিম্মিন, শিশুসন্তান শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটিতে একাধিক আবাসিক হোটেল ছিল। আগুনে অন্তত নয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে কলকাতা পুলিশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। প্রায় ৮০ জনকে ভবনটি থেকে উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৭), তাদের শিশুসন্তান শর্ণশীষ দত্ত এবং আফসানার বাবা মো. আকরাম আলী (৬৪) রয়েছেন। সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়। পরিবারটি চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিল বলে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে।
দেবাশীষ দত্ত কুষ্টিয়ার সাংবাদিক মহলে পরিচিত মুখ ছিলেন। তিনি আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পত্রিকাটির সম্পাদক গাজী মাহবুব রহমান।
দেবাশীষ দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও পরিচিতজনদের মধ্যে চলছে শোক ও আহাজারি। একই সঙ্গে স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুরসহ পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যুর ঘটনায় স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান বলেন, সংবাদপত্রের সবথেকে বিশ্বস্ত ছিল দেবাশীষ দত্ত। প্রতিদিন যে কোন সংবাদের জন্য তার সাথে আমার সবসময় বেশি যোগাযোগ হতো। সংবাদের শুরু করে শেষ পর্যন্ত এবং সংবাদের ভিত্তিতে গভীরভাবে তথ্য উপাত্ত তুলে আনার আপ্রাণ চেষ্টা করত তিনি।
কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট চিকিৎসার জন্য দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালুরে গিয়েছিলেন। দেবাশীষের আট বছর বয়সী এক কন্যাসন্তান এবং বাবা-মা রয়েছেন।
কলকাতার মর্মান্তিক এ অগ্নিকাণ্ড শুধু একটি পরিবারের চার সদস্যকেই কেড়ে নেয়নি, কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও তাদের পরিচিতজনদের কাছ থেকেও কেড়ে নিয়েছে একজন সহকর্মী ও তার পরিবারের তিন সদস্যকে।
টিআর
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৮একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত