
দেশের আরও বিস্তৃত এলাকাজুড়ে গ্রাহকদের জন্য অনলাইনে মুদিপণ্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা আরও দ্রুত, নিরাপদ ও সহজ করার লক্ষ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর ও ফরিদপুরে প্যান্ডামার্টের কার্যক্রম চালু করেছে ফুডপ্যান্ডা।
এসব শহরের গ্রাহকরা এখন প্যান্ডামার্ট থেকে সকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত মুদিপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করতে পারবেন এবং উপভোগ করবেন ৩০ মিনিটের মধ্যে হোম ডেলিভারি সুবিধা। আমাদের প্রধান খাবার ভাত-ডাল থেকে শুরু করে রান্নার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও মসলা, তাজা ফলমূল ও শাক-সবজি, মাছ, মাংস, হিমায়িত খাবার, স্ন্যাকস, শিশুযত্নের আনুষাঙ্গিকসহ নিত্যদিনের ঘরের প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যাবে প্যান্ডামার্টে।
দীর্ঘ দিন ধরে কার্যক্রম পরিচালনা ও দ্রুততার সাথে ডেলিভারি দেয়া ছাড়াও পণ্যসামগ্রী সংগ্রহ ও নিরাপদে সংরক্ষণ এবং সঠিক মান বজায় রেখে গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার বিষয়গুলো নিশ্চিত করে প্যান্ডামার্ট। তাই, প্যান্ডামার্ট থেকে অর্ডার করলে গ্রাহকরা স্থানীয় এবং আন্তর্জাতিক প্রস্তুতকারক এবং পরিবেশকদের বিস্তৃত নেটওয়ার্কের সংগৃহীত তাজা এবং খাঁটি পণ্য পাবেন।
গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার আগে প্রতিটি পণ্যের একাধিক মাননিয়ন্ত্রণ পরীক্ষা করে প্যান্ডামার্ট। ফুডপ্যান্ডা মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে যে কেউ অর্ডার করতে পারবেন। বর্তমানে এসব স্থানে প্যান্ডামার্ট যেকোন অর্ডার বিনামূল্যে ডেলিভারি দিচ্ছে। ক্যাশ অন ডেলিভারি ছাড়াও গ্রাহকরা বিকাশ অথবা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
এছাড়াও, রয়েছে ডিজিটাল পেমেন্টের সাথে স্পর্শহীন ডেলিভারির সুবিধা। অনলাইনে মুদিপণ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার ও হোম ডেলিভারি দ্রুততর, কার্যকর ও সুবিধাজনক করার লক্ষ্যে বিগত বছরের শেষের দিকে ফুডপ্যান্ডা ঢাকায় প্যান্ডামার্ট চালু করে। এরপর থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং সাভারসহ অনেক শহরে প্যান্ডামার্টের কার্যক্রম বিস্তার লাভ করেছে। নতুন এই শহরগুলো প্যান্ডামার্ট ডার্ক স্টোরের ক্রমবর্ধমান নেটওয়ার্কের সংযোজন, যার লক্ষ্য সারা দেশের গ্রাহকদের জন্য অনলাইনে মুদিপণ্য অর্ডার অভিজ্ঞতাকে নতুন মাত্রা
দান করা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত