
বাংলাদেশ নারী ফুটবল লিগে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ৬-০ গোলে হারিয়ে দিয়েছে বসুন্ধরা কিংসের মেয়েরা। দলের হয়ে হ্যাটট্রিক গোল করেন শ্রীমতি কৃষ্ণ রানী সরকার। এছাড়া শামসুন্নাহার জুনিয়র দুটি এবং মারিয়া মান্ডা একটি গোল করেন।
শনিবার (২২ মে) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুপুর সোয়া দুইটায় এ ম্যাচ শুরু হয়। তপ্ত রোদের মাছে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচে হ্যাটট্রিক গোল করা কৃষ্ণ রানী শুরুতেই নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।
বসুন্ধরা কিংসের দ্বিতীয় গোলটিও আসে কৃষ্ণ রানীর পা থেকে। ম্যাচের ১৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নিজের প্রথম গোল করেন শামসুন্নাহার জুনিয়র। ম্যাচের ৫৪ম মিনিটে দল ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর মাত্র দুই মিনিট পরেই ব্যবধার আরও বাড়ান কৃষ্ণ রানী। ৫৬তম মিনিটে হ্যাটট্রিক গোল করেন তিনি।
৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর অবশ্য পঞ্চম গোলটি খুব দ্রুতই আসে। তিন মিনিট পর ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। আর শেষ দিকে ৮৯তম মিনিটে বসুন্ধরা কিংসের হয়ে এফসি ব্রাহ্মণবাড়িয়ার জালে শেষ প্যারেকটি মারেন মারিয়া মান্ডা। ফলে নির্ধারিত সময় শেষে ৬-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংসের মেয়েরা।
- ১বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ২প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৫রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৬শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ৭চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৮বগুড়া-সিলেটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
- ৯ডিএমপির অভিযানে রাজধানীতে ৪১৪ জন গ্রেফতার
- ১০চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ১প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ২‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৩জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৪বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৭শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৮দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৯তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ১০এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট





পাঠকের মতামত