
শেষ রাউন্ডে অঁজিকে হারিয়ে দশ বছর পর লিগ ওয়ান শিরোপা জিতল লিল। ব্রেস্তের বিপক্ষে জিতেও তাই লিগ ওয়ানে রানার্সআপ পিএসজি। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতেছে ক্রিস্তোফ গালতিয়ের দল। ফ্রান্সের শীর্ষ লিগে চতুর্থ শিরোপা জিতল ক্লাবটি।
প্রথমার্ধে জোনাথন ডেভিড আর তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজের গোলে জয় নিশ্চিত করে লিলে। খেলার দশম মিনিটেই ফরোয়ার্ড জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিল। আর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজ।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে ফুলগিনি ব্যবধান কমালে ক্ষণিকের জন্য উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত অবশ্য লিলের শিরোপা উৎসবে বাধা হতে পারেনি তা।
১০ বছর পর লিগ ওয়ানের মুকুট ফিরে পেল দলটি। এই নিয়ে মোট চার বার লিগ ওয়ান চ্যাম্পিয়ন হলো লিলে। মৌসুম জুড়ে দূর্দান্ত খেলা লিলে হেরেছে মাত্র তিন ম্যাচ । ৩৮ ম্যাচে ২৪ জয় ও ১১ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৩।
ব্রেস্তের মাঠে ২-০ গোলে জেতা পিএসজি ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ক্ষীণ সম্ভাবনা নিয়ে শিরোপা লড়াইয়ে ছিল মোনাকোও। লঁসের গোলশূন্য ড্র করা দলটি ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে।
আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে খেলবে লিল ও পিএসজি। আর মোনাকো খেলবে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির বাছাইপর্বে।
- ১২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ২ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৪আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৫তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৬সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৭জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৮মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৯বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত