
ইতালিয়ান সিরি’আ লিগের সফল দল জুভেন্টাসের শিরোপা আগেই হাতছাড়া হয়েছে। লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পাশাপাশি আগামী মৌসুমে তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে কিনা সেটা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল।
তবে রোববার রাতে সিরি’আ লিগে নিজেদের শেষ ম্যাচে বোলোগ্নাকে ৪-১ গোলে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত করেছে সাদাকালো শিবির। আর সেটা তারা সম্ভব করেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে।
এই জয়ে ৩৮ ম্যাচ থেকে ৭৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান নিশ্চিত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে জুভেন্টাস।
শেষ ম্যাচে বোলোগ্নার বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি জুভেন্টাস। ম্যাচের ৬ মিনিটের মাথায় ফেদেরিকো সিসে গোল করে এগিয়ে নেন দলকে। ২৯ মিনিটের মাথায় আলভারো মোরাতার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আদ্রিয়েন র্যাবিয়ট গোলের দেখা পেলে ব্যবধান হয় ৩-০।
বিরতির পর ফিরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন মোরাতা। তাতে জুভেন্টাস এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় বোলোগ্নার রিকার্ডো ওরসোলিনি একটি গোল শোধ দেন। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
- ১রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ২বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৩২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৪ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৬আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৭তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৮সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৯জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১০মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত