প্রকাশিত: মে ২৪, ২০২১ ১২:১৫ পিএম

ইতালিয়ান সিরি’আ লিগের সফল দল জুভেন্টাসের শিরোপা আগেই হাতছাড়া হয়েছে। লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পাশাপাশি আগামী মৌসুমে তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে কিনা সেটা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল।

তবে রোববার রাতে সিরি’আ লিগে নিজেদের শেষ ম্যাচে বোলোগ্নাকে ৪-১ গোলে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত করেছে সাদাকালো শিবির। আর সেটা তারা সম্ভব করেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে।

এই জয়ে ৩৮ ম্যাচ থেকে ৭৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান নিশ্চিত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে জুভেন্টাস।

শেষ ম্যাচে বোলোগ্নার বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি জুভেন্টাস। ম্যাচের ৬ মিনিটের মাথায় ফেদেরিকো সিসে গোল করে এগিয়ে নেন দলকে। ২৯ মিনিটের মাথায় আলভারো মোরাতার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আদ্রিয়েন র‌্যাবিয়ট গোলের দেখা পেলে ব্যবধান হয় ৩-০।

বিরতির পর ফিরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন মোরাতা। তাতে জুভেন্টাস এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় বোলোগ্নার রিকার্ডো ওরসোলিনি একটি গোল শোধ দেন। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...